জেলা কোচ নিয়োগে পরীক্ষা নিবে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৬ মে ২০২৬
জেলা কোচ নিয়োগে পরীক্ষা নিবে বিসিবি

সারাদেশে জেলা পর্যায়ে ক্রিকেট কোচ নিয়োগে স্বচ্ছতা আনতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান জেলা কোচদের মেয়াদ শেষ হলে নতুন করে দিতে হবে এই পরীক্ষা।

দেশের ৬৪ জেলায় কোচ হতে চেয়ে আবেদনকারীদের মূল্যায়ন করতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কমিটি কোচ হতে চাওয়াদের থিউরিক্যালএবং প্র্যাকটিক্যাল উভয় বিষয়ে পরীক্ষা দিতে হবে।

বুধবার (৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাড-হক কমিটির চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া জেলা পর্যায়ে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ তিন মাস বৃদ্ধি করেছে বিসিবি। যাদের ৩০ এপ্রিল চুক্তি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।



শেয়ার করুন :