বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।
কমিশনের অন্য দুই সদস্য হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
বিসিবি জানিয়েছে, প্রযোজ্য নিয়ম ও বিধি অনুযায়ী বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর সব ধরনের কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে এই নির্বাচন কমিশন।
