দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ০৯ জুন ২০২৬
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদ

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলতে গেলেন টাইগার পেসার হাসান মাহমুদ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে সব মিলে ছয়টি ম্যাচ খেলবেন হাসান।

চলতি মাস জুনের ১২ থেকে ১৫ তারিখ ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাঠে নামবে কেন্ট। ওই ম্যাচ দিয়েই কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের অভিষেক হতে পারে।

কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের যোগ দেওয়ার খবরটি কেন্ট থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দলটির অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়।

কেন্টের ওয়েবসাইটে হাসান মাহমুদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‍“কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা স্বপ্ন ছিল, এটি সত্যি হলো। এটা শুধু আমার জন্য নয়, পুরো বাংলাদেশের জন্যও একটি গর্বের মুহূর্ত।”

চোটের কারণে গত কয়েক মাস ধরে মাঠের বাইরে ছিলেন হাসান মাহমুদ। চোট কাটিয়ে প্রিমিয়ার লিগের মাঝপথে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে মাঠে ফিরেছিলেন তিনি।

হাসান মাহমুদের আগে কাউন্টি খেলেছিলেন সাকিব আল হাসান। উস্টারশায়ার ও সারের হয়ে দুই দফায় খেলেছিলেন তিনি। সাকিবের পর এবার দ্বিতীয় বাংলাদেশি হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেট খেলবেন।



শেয়ার করুন :