আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬
আইসিসির মাস সেরার দৌড়ে হাসান মাহমুদ

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে জায়গা পেয়েছেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। একই সাথে সেরা হওয়ার দৌড়ে আছেন ইংল্যান্ডের ওলি রবিনসন ও শ্রীলঙ্কার সোনাল দিনুশা।

আগস্টের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন থাইল্যান্ডের সুলিপুরান লাওমি ও নান্নাপাত কনচারোয়েনকাই এবং আইল অব ম্যানের লুসি বার্নেট।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বৃহস্পতিবার গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে।

আগস্ট মাসে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নেন হাসান। এরপর দ্বিতীয় ইনিংসে ৫৬ রানে নেন ৩ উইকেট। হাসানের ম্যাচ সেরা বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে এক ইনিংস বোলিং করে ৬৭ রানে উইকেটশূন্য থাকেন হাসান। সিরিজে মোট ৫০ ওভার বল করে ১৭৮ রানে ১৯.৭৭ গড়ে ৯ উইকেট নেন নিয়ে মাস সেরার দৌড়ে জায়গা করে নেন এই হাসান।

গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে ১৬ উইকেট নেন রবিনসন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৫১ রানে ৫ এবং ২৯ রানে ৩ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হন তিনি। ইনিংস ও ১০৩ রানে টেস্ট জিতে নেয় ইংল্যান্ড।

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ১১ ও ২৪ রানে ৪টি করে উইকেট শিকার করেন রবিনসন। ১৯৪ রানে জয় পাওয়া ম্যাচে সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।

ঘরের মাঠের ভারতের বিপক্ষে দুই টেস্টে দুর্দান্ত পারফরমেন্স করেছেন দিনুশা। গল টেস্টে ১০০ ও ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। কলম্বোতে দ্বিতীয় টেস্টে ১০৩ ও অনবদ্য ১৩৩ রানের ইনিংস খেলে শ্রীলংকাকে নিশ্চিত হারের মুখ থেকে রক্ষা করেন দিনুশা।


বিষয়ঃ

শেয়ার করুন :