মিরপুরে টাইগার বোলারদের দাপট, শূন্য রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ এএম, ১১ জুন ২০২৬
মিরপুরে টাইগার বোলারদের দাপট, শূন্য রানেই নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট

মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতেই এক অবিশ্বাস্য দৃশ্যের দেখা মিললো। দলীয় সংগ্রহে কোনো রান যোগ করার আগেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের এমন তোপের মুখে চরম বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে হারের স্বাদ পাওয়ায় দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং নিয়েছে অস্ট্রেলিয়া। তবে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া।

ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে আঘাত হানেন টাইগার পেসার তাসকিন আহমেদ। আগের ম্যাচের প্রথম বলেই ম্যাথু শর্টকে ফেরানো তাসকিন এবারও তাকে হতাশ করেন। তাসকিনের করা বল ব্যাটে না লাগাতে পারায় সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরেন শর্ট।

প্রথম ওভারে তাসকিনের ধাক্কা সামলানোর আগেই দ্বিতীয় ওভারে আরও বড় বিপদে পড়ে অস্ট্রেলিয়া। মোস্তাফিজুর রহমানের প্রথম ওভারের প্রথম বলেই কুপার কনোলি উইকেট তুলে নেন, পেছনে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

ওই ওভারের শেষ বলে আবারও উইকেট শিকার করেন মোস্তাফিজ। ফিজের বলে নাজমুল হোসেন শান্ত হাতে ক্যাট দিয়ে খালি হাতে সাজঘরের পথ ধরেন এলেক্স কেরি।

দুই ওভার শেষে তিন উইকেট হারিয়ে বসলেও অস্ট্রেলিয়ার স্কোর বোর্ড ছিল শূন্য। এমন রেকর্ড বাংলাদেশ-অস্ট্রেলিয়া উভয় দলের জন্যই প্রথম।

সিরিজের দ্বিতীয় ম্যাচে উভয় দলই একটি করে পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। বাংলাদেশের একাদশে ফিরেছেন সৌম্য সরকার, আর তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান। অন্যদিকে, টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া শক্তি বাড়িয়েছে পেস বোলিংয়ে।

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ
জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।



শেয়ার করুন :