জুয়ারিয়া ফেরদৌসের দুর্দান্ত ফিফটিতে জয় দিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশের মেয়েরা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে টািইগ্রেসরা।
দলের জয়ে ব্যাট হাতে ৩৩ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। তার ইনিংসে ৭টি চারের সাথে ২টি ছাক্কার মার ছিল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ব্যাট করতে নেমে অধিনায়ক ব্যাবেট ডি লিডের ফিফটিতে (৫০) ৮ উইকেটে ১৩৯ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস।
টাইগ্রেস বোলারদের বোলিংয়ের সামনে নেদারল্যান্ডস নারী ক্রিকেট দলের আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি।
বাংলাদেশের পক্ষে বল হাতে মারুফা আক্তার ২টি এবং ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান এবং ঋতুমনি একটি করে উইকেট শিকার করেন।
১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার জুয়ারিয়া ফেরদৌস এবং ডালিরা আক্তার। অষ্টম ওভারের পঞ্চম বলে উদ্বোধনী জুটি ভাঙার আগে বাংলাদেশের সংগ্রহে উঠে ৬৭ রান।
ফিফটি করার পর জুয়ারিয়া ফেরদৌস আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৩৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন জুয়ারিয়া ফেরদৌস।
এরপর অবশ্য হতাশ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে নিজের প্রথম বলেই ফিরেন তিনি। ফলে ৬৭ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। পর পর দুই উইকেট হারানোর পর দলীয় ৮৫ রানে আবারও উইকেট হারায় বাংলাদেশ। রান আউটে কাটা পরে সাজঘরে ফিরেন সোবহানা মোস্তারি (৪)।
এরপর অবশ্য আর উইকেট হারাতে হয়নি। ব্যাট হাতে দুইপ্রান্তে সমানতালে খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তার। ৫ বল বাকি রেখে ৫ উইকেটের জয়ে ব্যাট হাতে শারমিন আক্তার ৩৭ এবং স্বর্ণা আক্তার ১৮ রানে অপাজিত ছিলেন।
