বাংলাদেশকে বিদায় করে সেমির আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ২৮ জুন ২০২৬
বাংলাদেশকে বিদায় করে সেমির আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে হারিয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকার মেয়েরা। অন্যদিকে, প্রোটিয়াদের কাছে এ হারে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিদায় ঘটেছে।

নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের কাছে হেরে গিয়ে বাংলাদেশ কার্যত সেমি-ফাইনাল খেলা থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। কাগজে-কলমের টিকে থাকলে কঠিন পথ পাড়ি দিতে হতো নিগার সুলতানা জ্যোতিদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়ায় সেটিও আর হলো না।

রবিবার (১৮ জুন) লর্ডসে গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা। এ হারে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-১ এর চতুর্থ দল হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১১৭ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। ব্যাট হাতে দলের পক্ষে সোবহানা মোস্তারি সর্বোচ্চ ৪২ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অপরাজিত ৩২ রান করেন।

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে পড়লেও ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় তুলে রেয় দক্ষিণ আফ্রিকা। এর ফলে পাঁচ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তবে দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনাল খেলা নিশ্চিত হয়। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার গ্রুপের শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ।

#
বাংলাদেশ ফুটবল দলের বিশ্বকাপ খেলার উজ্জ্বল সম্ভাবনা আছে বাংলাদেশের। তবে দক্ষ স্ট্রাইকারের অভাব, ক্লাবগুলোর অসুস্থ প্রতিযোগিতা ও ফুটবল শুধু ঢাকা শহর কেন্দ্রিক হওয়ায় শুধু স্বপ্নই দেখে যেতে হচ্ছে। বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বিশ্বকাপ খেলা দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি। নিউইয়র্কে জামাল কে সংবর্ধনা দিয়েছে স্পোর্টস মিডিয়া প্লাটফর্ম গেমপ্লিফাই।

বিশ্বকাপের দেশে বিশ্বকাপের খেলা দেখতে এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। যোগ দেন স্পোর্টস সোস্যাল মিডিয়া প্লাটফর্ম গেমপ্লিফাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে।
প্রবাসির বাংলাদেশীদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন জামাল।
ব্রাজিলের সমর্থক জামাল হিউস্টনে দেখবেন প্রিয় দলের খেলা।

কেপ ভার্দের মতো ছোট দেশ বিশ্বকাপে খেলছে। তাদের ফুটবলাররা নিয়মিত ইউরোপিয়ান লিগে খেলে। হামজা, শমিতদের সাথে আরো ভালো মানের বিদেশি যুক্ত হলে বাংলাদেশকে ভবিষ্যতে দেখা যেতে পারে বিশ্বকাপে মনে করেন জামাল।
তবে ঘরোয়া ফুটবলে সেরা হতে ক্লাবগুলোর ফরোয়ার্ড লাইনে শুধু বিদেশিদের প্রাধান্য থাকায় ভুগছে বাংলাদেশ। তৈরি হচ্ছেনা কোন দক্ষ স্ট্রাইকার। এটাই ফুটবল অগ্রগতির অন্তরায়।

সাবেক কোচ হাভিয়ের কাবরেরা দলের অবনতি করেছেন। সেখান থেকে উত্তরনের চেষ্টা করছেন নতুন কোচ টমাস ডুলি। সানমারিনোর বিপক্ষে জিতেছে বাংলাদেশ। বলেন জেবিসিক্স।

বিশ্বকাপে কেপ ভার্দেকে নিয়ে বাজি জামালের। বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের অম্লমধুর তর্ক বিতর্ক উপভোগ করেন তিনি।



শেয়ার করুন :