লেভেল-২ কোচিং কোর্স শুরু করছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৪ জুলাই ২০২৬
লেভেল-২ কোচিং কোর্স শুরু করছে বিসিবি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘লেভেল ২ কোচিং কোর্স’ শুরু হচ্ছে। বুধবার (১৫ জুলাই) থেকে শুরু হয়ে কোর্সটি সোমবার ( ২০ জুলাই) শেষ হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে ছয় দিনব্যাপী এই কোর্সটি পরিচালনা করবেন আইসিসি লেভেল-৩ কোচ এডুকেটর বিনোদ কুমার দাস। কোর্সে মোট ৩২ জন অংশ নিচ্ছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ১০ জন সাবেক ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশ পুরুষ দলের তিনজন এবং নারী জাতীয় দলের দুইজন সাবেক খেলোয়াড় রয়েছেন।

পাশাপাশি বিসিবির কোচ এবং বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীরাও এই কোর্সে অংশ নিবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :