বোলিংয়ে ফিরলেও এশিয়ান গেমসের ভাবনায় নেই নাহিদ রানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৬ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬
বোলিংয়ে ফিরলেও এশিয়ান গেমসের ভাবনায় নেই নাহিদ রানা

ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও বোলিং শুরু করেছেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। মিরপুর একাডেমি মাঠে সোমবার পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও দলের ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে ছোট রান-আপ নিয়ে বোলিং করেছে রানা। তবে এশিয়ান গেমসে নাহিদ রানাকে খেলানো হবে না।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে জুলাইয়ে সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন ২৩ বছর বয়সী নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। এখন নিজেকে ফিরে পেতে বোলিং শুরু করেছে টাইগার পেসার নাহিদ রানা।

মাঠের অনুশীলনে ফিরলেও চলতি মাসে জাপানের নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে রানার খেলবে না। তবে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে রানা পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী নির্বাচকরা।

আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সূচি রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ে যদি অংশগ্রহণে সম্মত হয়, তাহলে ওয়ানডে সিরিজের পরিবর্তে ত্রিদেশীয় টুর্নামেন্ট হতে পারে। ধারণা করা হচ্ছে, ফিটনেস ও দলের প্রয়োজনের উপর ভিত্তি করে আফগানিস্তান সিরিজে যেকোনো ফরম্যাটে বিবেচিত হবেন রানা।

টাইগারদের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, রানাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত নন তারা এবং ফলে সেপ্টেম্বরের এশিয়ান গেমসে রানাকে খেলানো হবে না।



শেয়ার করুন :