রাজশাহী ভেন্যুতে ২২৯ রানে অলআউট বরিশাল, সানজামুলের ৪ উইকেট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৮ অক্টোবর ২০২৬
রাজশাহী ভেন্যুতে ২২৯ রানে অলআউট বরিশাল, সানজামুলের ৪ উইকেট

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের প্রথম দিনে রাজশাহী বিভাগের বিরুদ্ধে বরিশাল বিভাগ প্রথম ইনিংসে ২২৯ রানে অলআউট হয়েছে। রাজশাহীর সানজামুল ইসলাম ১৫ রানে ৪ উইকেট নিয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশাল বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে ২২৯ রানে অলআউট হয়। বরিশালের আব্দুল্লাহ দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া ব্যাট হাতে জাওয়াদ আবরার ৪০ ও কামরুল রাব্বি করেন ৩৬ রান।

রাজশাহী বিভাগের সানজামুল ইসলাম ১৫ রানে ৪ উইকেট নিয়ে বরিশাল বিভাগের ব্যাটিং লাইনে ধস নামান। এছাড়া শফিকুল ইসলাম ৬১ রানে শিকার করেন ৩ উইকেট।

দিনের শেষভাবে রাজশাহী ব্যাট করতে নেমে সাব্বির হোসেনের উইকেটটি হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে। দিন শেষে ব্যাট হাতে নাইম আহমেদ ১৩ এবং হাবিবুর সোহান ৬ রানে অপরাজিত আছেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :