বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে স্বীকৃতি ক্রিকেটে বিদেশি দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরির নিজের নামের পাশে ল্যান্ডমার্ক যুক্ত করলেন হৃদয়।
২০২০ সালে একই মাঠে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা জয়ের সেই দলে ছিলেন তাওহিদ হৃদয়। চেনাজানা মাঠটিতে এবার গড়লেন নতুন ইতিহাস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন তাওহীদ।
২০০৩ সালে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন। সেটিই ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ হয়ে কোনো ব্যাোরের একমাত্র ডাবল সেঞ্চুরি এবং সর্বোচ্চ ব্যক্তিগত রান।
একদিন আগেই অবশ্য ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তাওহিদ। আজ প্রথম সেশনে শাহরিয়ার হোসেনকে ছাড়িয়ে যান তিনি। দ্বিতীয় সেশনে তাওহীদ পৌঁছে যান ট্রিপল সেঞ্চুরিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড আছে তামিম ইকবাল ও রাকিবুল হাসানের। দুজনই করেছেন ঘরোয়া ক্রিকেটে।
সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে চার মেরেছিলেন তাওহীদ। তবে ২৯৮ রানে থাকা তাওহিদ দৌড়ে ২ রান নিয়ে নতুন মাইলফলণক ৩০০ স্পর্শ করেন তিনি। এ অর্জনে উল্লাসটাও ছিল দেখার মতো। ব্যাট উঠিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, দেন সিজদাহ।
