টি-টোয়েন্টি দলে ফিরলো মোস্তাফিজ-নাহিদ-তাসকিন, সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০২ পিএম, ১১ জুন ২০২৬
টি-টোয়েন্টি দলে ফিরলো মোস্তাফিজ-নাহিদ-তাসকিন, সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়

সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে টোয়েন্টি দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। এছাড়া এই সিরিজ দিয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়।

বৃহস্পতিবার (১১ জুন) টাইগারদের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নির্বাচক প্যানেল ১৫ সদস্যের দল ঘোষণা করেন। সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে এতদিন সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন সাইফ হাসান। তবে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে এই দায়িত্ব থেকে সরে গেছেন তিনি।

সাইফ হাসান সরে যাওয়ায় টি-টোয়েন্টি ক্রিকেটে লিটন দাসের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহিদ হৃদয়।

এছাড়া টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিন পেসার, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে না খেলায় নাহিদ রানাকে টি-টুয়েন্টি সিরিজে রাখা হয়েছে।

তবে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা রিপন মণ্ডল ও তানজিম হাসান। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শাখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গফ্ফার সাকলাইন।



শেয়ার করুন :