নতুন ছয় মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, বাদ বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৪ মার্চ ২০২৬
নতুন ছয় মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান, বাদ বাবর আজম

ফাইল ফটো

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাঁ-হাতি পেসার শাহীন শাহ আফ্রিদীর নেতৃত্বে দলে ডাক পেয়েছেন নতুন ছয় মুখ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১-১৫ মার্চ তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পাকিস্তান দলে ডাক পাওয়া নতুন ছয় মুখ হলেন- আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। নতুন সদস্যদের ভিড়ে দল থেকে বাদ পড়েছে সাবেক ওয়ানডে অধিনায়ক বাবর আজম।

নতুনদের মধ্যে সামাদ, সাদাকাত, মাসুদ ও শামিল সম্প্রতি আবু ধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলা পাকিস্তান শাহিন্স স্কোয়াডের সদস্য ছিলেন।

এছাড়া অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদীর এটি দ্বিতীয় ওয়ানডে এ্যাসাইনমেন্ট। প্রথমবার তার নেতৃত্বে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল পাকিস্তান।

বাংলাদেশ-পাকিস্তান এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ৩৪টিতে, আর বাংলাদেশের জয় ৫টি ম্যাচে।

ঢাকায় দুই দলের তিন ম্যাচের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১১ মার্চ। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৩ এবং ১৫ মার্চ। সবগুলো ম্যাচ ডে-নাইট অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের ওয়ানডে দল
শাহিন শাহ আফ্রিদী (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।



শেয়ার করুন :