দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করে নতুন মাইলফলক রচনা করলো বাংলাদেশ। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে প্রথমবারে মতো সাত নম্বরে উঠেছে নাজমুল হোসেন শান্তরা।
টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা র্যাঙ্কিং। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ র্যাংকিং হিসেবে আট নম্বরে উঠেছিল বাংলাদেশ।
বুধবার (২০ মে) টেস্ট র্যাংকিংকের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।
বাংলাদেশ দুই ধাপ উপরে উঠে আসায় পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ নীচে মেনে গেছে। এছাড়া বাংলাদেশের পাশাপাশি র্যাংকিংয়ে একধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে শ্রীলঙ্কা।
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সাত নম্বরে উঠা বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৮। একধাপ উপরে থাকা শ্রীলঙ্কার রেটিং ৮৬।
বাংলাদেশের কাছে সিরিজ হেরে যাওয়ায় পাকিস্তানের রেটিং কমে দাঁড়িয়েছে ৭৫। একধাপ নীচে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৬৮।
