টেস্ট র‍্যাঙ্কিংয়ে হৃদয়ে উন্নতি ১১৫ ধাপ, শান্ত পেছালো ৬ ধাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২১ পিএম, ১১ নভেম্বর ২০২৬
টেস্ট র‍্যাঙ্কিংয়ে হৃদয়ে উন্নতি ১১৫ ধাপ, শান্ত পেছালো ৬ ধাপ

সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড রানের ইনিংস খেলার পুরস্কার পেলেন তাওহিদ হৃদয়। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে একলাফে ১১৫ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন হৃদয়। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পিছিয়ে গেছেন ৬ ধাপ।

মঙ্গলবার (১০ নভেম্বর) হালনাগাদ করা আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে এ তথ্য প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৬ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ১১ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় যৌথভাবে ১৯তম স্থানে উঠে এসেছেন।

বাংলাদেশিদের ব্যাটারদের মধ্যে সবার উপরে রয়েছেন মুশফিকুর রহিম। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ২২তম অবস্থানেই রয়েছেন তিনি। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩২তম স্থানে নেমে গেছেন।

এছাড়া লিটন দাস রয়েছেন তার পরের স্থানেই, ৩৩তম। আর এক ধাপ পিছিয়ে মমিনুল হক আছেন ৩৮তম স্থানে।

বোলারদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন হাসান মাহমুদ। তবে বাকি সবার হয়েছে অবনতি। একধাপ পিছিয়ে ২৫তম মেহেদী হাসান মিরাজ এবং সাত ধাপ পিছিয়ে ২৮তম স্থানে নেমে গেছেন তাইজুল ইসলাম।



শেয়ার করুন :