প্রথম দিনেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের টিকিট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১৮ আগস্ট ২০২৬
প্রথম দিনেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের টিকিট

ডারউইন টেস্টেও গ্যালারি ছিল দর্শকদের উপস্থিতি

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে চারদিনেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নিজেদের বার্তা দিয়েছে বাংলাদেশ। যার ধাক্কা পড়েছে খোদ অস্ট্রেলিয়া জুড়েও। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের টিকিট প্রথম দিনেই হয়েছে সোল্ড আউট।

শনিবার ম্যাকাইয়ে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে টিকিট বিক্রি নিয়ে বলা হয়, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আগস্ট মাসে সাধারণত অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেলা না হলেও উত্তরাঞ্চলে আয়োজিত এই সিরিজটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের আগ্রহ অপ্রত্যাশিত এবং দারুণ প্রশংসনীয়।

এদিকে, ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে প্রথমবার আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্ট্রেডিয়ামটিতে।

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড পরিবর্তন করেছে। দল থেকে বাদ পড়েছেন ওপেনার জেক ওয়েদারাল্ড। প্রথম ম্যাচ হেরে ১-০ তে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়ার সামনে এখন নিজেদের মাঠে সিরিজ রক্ষার লড়াই।



শেয়ার করুন :