টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

দুই ম্যাচে টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশের আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের একটি টেস্ট ঢাকায় এবং বাকিটা সিলেটে অনুষ্ঠিথ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্যারিবিয়দের এই সফরের সূচি ঘোষণা করেছে।

সূচি অনুযায়ী, ১৮ অক্টোবর ঢাকায় পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

২৮ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে সিলেটে। ৫ থেকে ৯ নভেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট ছাড়াও আরও চারটি টেস্ট খেলবে বাংলাদেশ। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে দুটি এবং ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশ বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ এবং ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে রয়েছে। এ সিরিজে ভালো করতে পারলে চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা আরও শক্ত করবে বাংলাদেশ।

সিরিজ সূচি
১৮ অক্টোবর: ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল
২২-২৪ অক্টোবর: তিন দিনের প্রস্তুতি ম্যাচ (সকাল ১০টায় শুরু), বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, ঢাকা

২৮ অক্টোবর: প্রথম টেস্ট শুরু, মিরপুর
৫ নভেম্বর: দ্বিতীয় টেস্ট শুরু, সিলেট।



শেয়ার করুন :