বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ড্র করলো আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ড্র করলো আফগানিস্তান

শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭ উইকেট এবং আফগানিস্তানের প্রয়োজন ছিল ৩৪৭ রান। দুই দলের কেউ নিজেদের জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। ৮ উইকেটে ৩৪৬ রান করে দিন শেষ করে সিরিজের একমাত্র টেস্টটি ড্র-তে নিয়ে গেছে আফগানিস্তান।

জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান করেছিল আফগানরা। ফলে পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য আফগানদের প্রয়োজন ছিল ৩৪৭ রান, হাতে ছিল ৭টি উইকেট।

বড় রানের লক্ষ্য থাকায় প্রথম থেকেই হার এড়ানোর দিকে নজর ছিল আফগান ব্যাটারদের। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। শেষ দিনে আরও ৫ উইকেট হারালেও হার থেকে রক্ষা পেয়েছে তারা। বিপরীতে বাংলাদেশ মাঠ ছেড়েছে হতাশা নিয়ে।

বিস্তারিত আসছে...



শেয়ার করুন :