ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৩ নভেম্বর ২০২৬
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিং তরছে বাংলাদেশ। সিরিজের শেষ ও দ্বিতীয় এই সেঞ্চুরিয়ান টেস্টে একাদশে তিন পরিবর্তন এসেছে বাংলাদেশ।

ইনজুরির কারণে হাসান মাহমুদ এবং মুশফিকুর রহিম সিরিজ থেকে ছিটকে গেছেন। ফলে একাদশে দুটি পরিবর্তন নিয়মিতই হয়ে পড়েছিল। তাদের সাথে প্রথম টেস্টের একাদশ থেকে সেঞ্চুরিয়ানে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ।

তাদের পরিবর্তে একাদশে ঢুকেছেন জাকের আলী, খালেদ আহমেদ এবং শরীফুল ইসলাম। একাদশে চার পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। রাখা হয়নি কোন বিশেষজ্ঞ স্পিনার।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।

বিস্তারিত আসছে...



শেয়ার করুন :