টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই শান্ত-জাকের আলী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই শান্ত-জাকের আলী

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পাননি জাকের আলী অনিক এবং নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস এবং তার ডেপুটি হিসেবে আছেন সাইফ হাসান।

চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকলেও বিশ্বকাপের দলে নির্বাচকদের আস্থা অর্জন করতে পারেননি নাজমুল হোসেন। এছাড়া ব্যাট হাতে ছন্দে না থাকা জাকের আলী অনিকও জায়গা পাননি।

শান্ত এবং অনিক ছাড়াও সর্বশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও চারজন ক্রিকেটার এবারের বিশ্বকাপ দলে জায়গা পাননি। বাকি ৯ জন তাদের জায়গা ধরে রেখেছেন। ঘোষিত বিশ্বকাপ দলে সাতজন ব্যাটারের সাথে ৩ জন স্পিনারের সাথে পাঁচজন পেসার রাখা হয়েছে।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। আসন্ন আসরে ‘সি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

টুর্নামেন্ট শুরুর দিন ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।



শেয়ার করুন :