টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ সাকলাইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ২২ এপ্রিল ২০২৬
টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ সাকলাইন

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।

এছাড়া ২০২৩ সালে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি টি টোয়েন্টি খেলা পেসার রিপন মন্ডল প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

সিরিজের প্রথম দুই ম্যাচের দলে সুযোগ পাননি মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। দলের তারকা এই তিন পেসারকে বিশ্রাম দেওয়া হয়েছে।

২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

নতুন মুখ হিসেবে দলে ডাক পাওয়া আব্দুল গাফফার সাকলাইন সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে বল হাতে নজর কেড়েছেন। এছাড়া শেষ দিকে ব্যাট হাতেও দলের জন্য অবদান রাখতে পারেন তিনি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।



শেয়ার করুন :