রেকর্ড ৪০০ রানে থামলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৬ নভেম্বর ২০২৬
রেকর্ড ৪০০ রানে থামলো বাংলাদেশ

তাওহিদ হৃদয়ের পর সেঞ্চুরি করলেন লিটন দাস। শেষ দিকে তাসকিন-হাসান মাহমুদের ব্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেছে বাংলাদেশ। যা দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসের বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

হৃদয়ের সেঞ্চুরি ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিয়ে প্রথম দিনেই রেকর্ড ৩২৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের লিটন দাসের সেঞ্চুরি করে ফিরলেও শেষ দিকে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের ব্যাটে প্রথম ইনিংসে ৪০০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে সর্বোচ্চ ৩২০ রান করার রেকর্ড ছিল বাংলাদেশের। সেটি এবার ভেঙে ৪০০ রানে নিয়ে গেল টাইগার ব্যাটাররা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৩২০ রানের সর্বোচ্চ সংগ্রহ রেকর্ড ভেঙে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৪শ’তে নিয়ে গেল।

রেকর্ড রানের সংগ্রহ গড়তে ব্যাট হাতে তাওহিদ হৃদয় ১৩৭ এবং লিটন কুমার দাস ১২০ রানের ইনিংস উপহার দেন। যদিও বাংলাদেশের শুরুটা ভালো ছিল না।

টস জিতে প্রথমে ব্যাটিং থেকে পেসার কাগিসো রাবাদার বিধ্বংসী স্পেলে ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়েছিল টাইগাররা।

সেখান থেকে দলকে টেনে তুলেন হৃদয় ও লিটন। দলের হয়ে সর্বোচ্চ ১৩৭ রান করেছেন হৃদয় এবং লিটনের ব্যাট থেকে আসে ১২০ রান। 

এছাড়া তানজিদ হাসান করেছেন ৬৭ রান। চতুর্থ উইকেটে তানজিদের সাথে হৃদয় জুটি বেঁর্ধে ৯৯ রান সংগ্রহ করেন। এরপর পঞ্চম উইকেটে লিটনের সাথে করেছেন ২০৬ রানের রেকর্ড জুটি।

এই জুটির উপর ভর করে বাংলাদেশের ইনিংস ৪০০ রান স্পর্শ করে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে রাবাদা ৭০ রানে নিয়েছেন ৫ উইকেট।



শেয়ার করুন :