আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দল দিয়েছে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণ শক্তির দল দিয়েছে ভারত

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইনজুরি থেকে ফিট হয়ে উঠতে না পরা সত্ত্বেও দলে ফিরেছেন জসপ্রিত বুমরাহ, নিতিশ কুমার রেড্ডি, হার্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।

দলে ডাক পেলেও খেলতে হলে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স থেকে তাদের ফিটনেস ছাড়পত্র পেতে হবে। এছাড়াও দলে ফিরেছেন গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া সঞ্জু স্যামসন, আর্শদিপ সিং, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

তবে জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন- রিঙ্কু সিং, প্রাভসিমরান সিং, হার্শ দুবে, মায়াঙ্ক যাদব, সুরিয়ানশ শেডজে, আশোক শর্মা, প্রিন্স যাদব ও জশ ঠাকুর। আর ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় আফগানিস্তান সিরিজেও সুযোগ পাননি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

১৩ সেপ্টেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত-আফগানিস্তান। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৫ ও ১৭ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দিল্লিতে। সিরিজটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হলেও অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।

ভারতের টি-টোয়েন্টি দল
শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সুরিয়াবংশি, সঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলক ভার্মা, শিভম দুবে, নিতিশ কুমার রেড্ডি, জসপ্রিত বুমরাহ, রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদিপ সিং, হার্শিত রানা।



শেয়ার করুন :