স্বাস্থ্য কর্মকর্তাদের হস্তক্ষেপে বাতিল হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। বাছাইপর্ব শেষ হওয়ার পর সেই ম্যাচ হবে কি-না তা নিয়ে তৈরি হয়েছিল নানা দোলাচল। দুই দলই বেশ আগে বিশ্বকাপ নিশ্চিত করায় গুরুত্বহীন হয়ে পড়েছিল এই ম্যাচ। দুই ফেডারেশনের অনাগ্রহে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হয়েছে। সেই সময়ে উত্তর আমেরিকার দুই দেশ জ্যামাইকা ও হন্ডুরাসের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা।
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ বাতিলের সিদ্ধান্তের পর সেপ্টেম্বরে আর্জেন্টিনার আন্তর্জাতিক সূচি ফাঁকা রয়েছে। সেই সময়ে আলবিসেলেস্তারা হন্ডুরাস ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার সিদ্ধান্ত নিয়েছে।
২০ থেকে ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রতিপক্ষ হন্ডুরাস। পরের সপ্তাহে ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে জ্যামাইকার। সম্ভাব্য সময় প্রকাশ হলেও এখনো নির্ধারিত সময় জানায়নি আর্জেন্টিনা।
উয়েফা নেশনস কাপ চলায় ওই সময়ে ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলতে পারবে না আর্জেন্টিনা। তাই তুলনামূলক দূর্বল দলের বিপক্ষে খেলেই সারতে হবে নিজেদের প্রস্তুতি।
কনকাকাফ অঞ্চলের শক্তিশালি দল মেক্সিকো ও কানাডার সাথে খেলার ইচ্ছা থাকলেও তা সম্ভব হচ্ছে না। কারণ, আর্জেন্টিনার সাথে বিশ্বকাপের একই গ্রুপে আছে মেক্সিকো। আর কানাডা এই সময়ে খেলবে জাপান ও উরুগুয়ের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইপর্বে এই দুই দলই ছিল ব্যর্থ। বাছাইপর্বের একটি ম্যাচেও জয় পায়নি হন্ডুরাস। বিপরীতে জ্যামাইকা পেয়েছিল দুই জয়। দু’টিই এসেছিল হন্ডুরাসের বিপক্ষে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
