মেসির জোড়া অ্যাসিস্টে মিয়ামির রোমাঞ্চকর জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ এএম, ৩১ জুলাই ২০২৫
মেসির জোড়া অ্যাসিস্টে মিয়ামির রোমাঞ্চকর জয়

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই সেই পুরোনো চেহারা দেখালেন লিওনেল মেসি। নিজে গোল না পেলেও মেসির জোড়া অ্যাসিস্টে ক্লাব আটলাসকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে ইন্টার মিয়ামি। নাটকীয় জয়ে শেষ মুহূর্তে গোল করেন মার্সেলো ভিগান্ট। এর আগে ৫৮তম মিনিটে দলের পক্ষে প্রথম গোলটি করেন তেলাসকো সেগোভিয়া। দুটি গোলেই অ্যাসিস্ট হিসিবে নাম লিখিছেন মেসি।

বুধবার দিনগত রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) লিগ কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি এবং তেলাসকো সেগোভিয়া। ম্যাচটিতে জয় দিয়ে লিগ কাপ শুরু করলো যুক্তরাষ্টের দল মিয়ামি।

দলের নতুন সাইনিং রদ্রিগো দি পল মায়ামির জার্সিতে অভিষেক ম্যাচেই পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। তবে সব আলো কেড়ে নিয়েছেন মেসি ও তেলাসকো সেগোভিয়া। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল।

দ্বিতীয়ার্ধে খেলা ১-১ সমতা প্রায় শেষ হতেই চলছিল। শেষ মুহূর্তে নাটকীয় এক গোল পেয়ে যায় মিয়ামি। ম্যাচের যোগ করা সময়ে ৯৬তম মিনিটে মেসির দুর্দান্ত এক পাসে জয়সূচক গোল করেন মার্সেলো ভিগান্ট। তবে গোলটি নিয়েও চলে নানা নাটকীয়তা।

প্রথমে অফসাইড ধরলে হতাশ হয় মিয়ামির ভক্তরা। পরে ভিএআর চেকের পর গোলটি বৈধ ঘোষণা হলে উল্লাস মেতে উঠেন মেসিদের সমর্থকরা। এর আগের গোলটিতেও এগিয়ে আসেন মেসি।

ম্যাচের ৫৮তম মিনিটে সার্জিও বুসকেটসের থ্রু বল পেয়ে মেসি বল বাড়িয়ে দেন টেলাস্কো সেগোভিয়াকে। সেখান থেকে দলকে প্রথমে এগিয়ে দেন তিনি। যদিও ৮০তম মিনিটে মায়ামির রক্ষণভাগের ভুলে সমতা ফেরে আটলাস।



শেয়ার করুন :