নারী ফুটবলের সাথে যুক্ত হলো ওয়ালটন এবং রিমার্ক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১২ পিএম, ২৫ নভেম্বর ২০২৫
নারী ফুটবলের সাথে যুক্ত হলো ওয়ালটন এবং রিমার্ক

প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে একের পর এক যুক্ত হচ্ছে স্পন্সর। ‘মিশন অস্ট্রেলিয়া’র প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে চাইনিজ মোবাইল কোম্পানি ‘ইনফিনিক্সি’র এবার যুক্ত হলো ইলেকট্রনিক পণ্যের দেশীয় জায়ান্ট ওয়ালটন এবং কসমেটিক্স ব্র্যান্ড হারল্যান।

সোমবার (২৪ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে কোম্পানি দুটি চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাংলাদেশ নারী ফুটবলের দলের ত্রিদেশীয় সিরিজের টাইটালে স্পন্সর হিসেবে ইনফিনিক্সি যুক্ত হওয়ার পর এবার কো-স্পন্সর হিসেবে যুক্ত হলো ওয়ালটন এবং রিমার্ক।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান বলেন, সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। বাংলাদেশে ফুটবল খেলাটি পিছিয়ে পড়েছিল। তবে হঠাৎ করেই দেশের ফুটবলে জোয়াড় শুরু হয়েছে। ওয়ালটন দেশের সকল খেলার সাথেই যুক্ত রয়েছে, ফুটবলের সাথেও ছিল। এবার নারী ফুটবলের সাথে যুক্ত হলো ওয়ালটন।

তিনি আরও বলেন, বাংলাদেশের যেকোন খেলার সাথে ওয়ালটন যুক্ত থাকে। আমাদের চেষ্টা থাকবে ফুটবলের এই জাগরণ যেন আরও বেশি অগ্রগতি হয়। কারণ, মানুষের আশা অনেক বেশি। আমরা বিভাগীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট করেছিলাম, সেখানে মানুষের মাঝে যে পরিমান আগ্রহ দেখেছি, অস্বাভাবিক রকম।

রিমার্ক-হারল্যানের অপারেশন ডিরেকটর মিজানুর রহমান বলেন, ফুটবলের জাগরণে রিমার্ক যুক্ত হতে পেরে আনন্দিত। ফুটবলের জাগরণে রিমার্কও সঙ্গী হতে পেরেছে। রিমার্ক চায় বাংলাদেশ ফুটবলের এ জাগরণ আরও বৃদ্ধি পাক, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক বাংলাদেশ ফুটবলের নাম। সেই প্রত্যাশা আমরা সবসময় রাখি। রিমার্ক বাংলাদেশ ফুটবলের পাশে থাকবে।

এর আগে রোববার (২৩ নভেম্বর) ইনফিনিক্সি-এর সাথে আনুষ্ঠানিক চুক্তি শেষ করেছে বাফুফে। তাদের সঙ্গে প্রাথমিকভাবে এপ্রিল পর্যন্ত চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।



শেয়ার করুন :