ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন করেছেন তামিম ইকবাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন করেছেন তামিম ইকবাল

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের কর্পোরেট অফিস পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সম্প্রতি তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির ৬ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন করেছেন।

দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটের সার্বিক উন্নয়নে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা ও সহায়তা নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যত ক্রিকেটে নতুন নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার উদ্দেশ্যে বিসিবি সভাপতির এ পরিদর্শন বলে ওয়ালটন থেকে জানানো হয়েছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে বিসিবির ভাইস-প্রেসিডেন্ট ফাহিম সিনহা, চিফ এক্সিকিউটভি অফিসার নাজিম উদ্দীন চৌধুরী, বিসিবির মার্কেটিং এন্ড কমার্সিয়াল বিভিাগের চেয়ারম্যান মাসুদ উজ্জামান এবং মার্কেটিং এন্ড কমার্সিয়াল বিভিাগের ভাইস-চেয়ারম্যান আসিফ রাব্বানি ছিলেন। পরিদর্শনকালে অতিথিরা ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের স্বনামধন্য ও শীর্ষ প্রতিষ্ঠান। একটি ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন ইতিমধ্যে ব্যাপক সুনাম কুড়িয়েছে। দেশের ক্রিকেটাঙ্গণের সঙ্গে ওয়ালটন ব্র্যান্ড ওতপ্রোতভাবে জড়িত। ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্রিকেট ইভেন্টে নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন।

ওয়ালটন হাই-টেকের ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম বলেন, আমাদের লক্ষ্য বিশ্ববাসীর কাছে ওয়ালটন তথা বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের হাব হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি ওয়ালটন ব্র্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা। এরই অংশ হিসেবে ওয়ালটন শুরু থেকে ক্রিকেট অঙ্গনসহ নানা খেলাধুলায় সুনামের সঙ্গে পৃষ্ঠপোষকতা করে আসছে।

ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, যেখানেই খেলাধুলা, সেখানেই ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন।



শেয়ার করুন :