ময়মনসিংহকে হারিয়ে জামালপুরের জয়ের হাসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৬ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহকে হারিয়ে জামালপুরের জয়ের হাসি

শীতলক্ষ্যা জোনের উদ্বোধনী দিনে ময়মনসিংহ অনূর্ধ্ব-১৭ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করেছে জামালপুর অনূর্ধ্ব-১৭ জেলা ফুটবল দল। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জামালপুর জেলার আবির হোসেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে এগোতে থাকে। তবে শেষ মুহূর্তে ইনজুরি সময়ের (৯২ মিনিট) জামালপুরের মো. আবুর হোসেন গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন। গোলটিতে অ্যাসিস্ট করেন আজম।

দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জামালপুর জেলার আবির হোসেন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। শীতলক্ষা জোনের এই ম্যাচে শেষ মুহূর্তের গোলে জমে ওঠা লড়াই দর্শকদের দারুণ উপভোগ্য একটি ম্যাচ উপহার দেয়।

ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।


বিষয়ঃ

শেয়ার করুন :