আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরলেন রেনার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৫ পিএম, ০৫ আগস্ট ২০২৬
আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরলেন রেনার্ড

২০১৫ সালের আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতানো কোচ হার্ভে রেনার্ড দ্বিতীয় মেয়াদে আইভরি কোস্টের কোচ হিসেবে ফিরেছেন। দেশটির ফুটবল ফেডারেশন (এফআইএফ) এ ঘোষণা দিয়েছে।

৫৭ বছর বয়সী এই ফরাসি কোচ এমের্স ফায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৪ সালে আইভরি কোস্টকে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জেতালেও ফায়ের সঙ্গে আর চুক্তি নবায়ন করা হয়নি।

ফায়ের অধীনে আইভোরিয়ানরা জুনে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছিল। শেষ ৩২-এর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় তারা।

এর আগে তিউনিসিয়ার কোচের দায়িত্ব নেওয়ার পর রেনার্ডকে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে হারের পর দলটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর জাপান ও নেদারল্যান্ডসের বিপক্ষেও দুটি বড় ব্যবধানে পরাজয়ের সাক্ষী হতে হয় তাকে।

আফ্রিকান ফুটবলে রেনার্ডের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০১২ সালে জাম্বিয়াকে দুর্দান্ত এক জয়ের মধ্য দিয়ে আফ্রিকান নেশন্স কাপের শিরোপা এনে দিয়েছিলেন তিনি। মরক্কো, ঘানা ও অ্যাঙ্গোলারও কোচ ছিলেন রেনার্ড।

২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচের দায়িত্বে ছিলেন তিনি। ওই আসরের গ্রুপ পর্বে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব।

২০২৪ সালে আবারও সৌদি আরবের দায়িত্ব নেন রেনার্ড। তবে এ বছরের বিশ্বকাপের আগেই তাকে বরখাস্ত করা হয়। আইভরি কোস্টে ফিরে রেনার্ডের প্রথম দায়িত্ব হবে সেপ্টেম্বরে ঘানার বিপক্ষে ২০২৭ আফ্রিকান নেশন্স কাপে বাছাইপর্বের প্রথম ম্যাচ।

২০২৭ সালের আফ্রিকন নেশন্স কাপের মূল পর্ব যৌথভাবে আয়োজন করবে কেনিয়া, তানজানিয়া ও উগান্ডা।


বিষয়ঃ

শেয়ার করুন :