সৌদি আরবে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ মিক্সড দল সেমি-ফাইনাল নিশ্চিত করছে। সেই সাথে ভরোত্তোলনের পর দ্বিতীয় ডিসিপ্লিন হিসেবে টেবিল টেনিসে বাংলাদেশের পদকপ্রাপ্তি নিশ্চিত হলো।
বুধবার (১২ নভেম্বর) কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ দলের বিরুদ্ধে সরাসরি ৩-০ সেটে (১৪-১২, ১১-৫ এবং ১১-৮) জয়লাভ করে বাংলাদেশ মিক্সড দল।
বাংলাদেশ দলের পক্ষে টুর্নামেন্টে অংশগ্রহণ করেন জাতীয় ক্যাম্পের সিলেকশনের শীর্ষ খেলোয়াড় মো. জাভেদ আহমেদ এবং খই খই সাই মারমা। মালদ্বীপের পক্ষে খেলেন আইশাথ রাফা নাজিম এবং মুসা মুন্সেফ আহমেদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ১নং টেবিলে বাংলাদেশ সেমি-ফাইনালে মুখোমুখি হবে বাইরাইন দলের বিরুদ্ধে। ডিএজেডএন অ্যাপস ডাউনলোডের মাধ্যমে সরাসরি বাংলাদেশর ম্যাচটি অনলাইনে দেখা যাবে।
বাহরাইনের খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় হলো রাশেদ। কেন্ডা মোহাম্মদ বাহরাইন অনুর্ধ্ব ১৩ দলের চ্যাম্পিয়ান। কেন্ডার সাথে বাংলাদেশের খই খই সাই মারমার মহিলা এককের খেলায় বাংলাদেশ ৪-২ ব্যবধানে জয়লাভ করেছিল। সুতরাং খই খই এর এন্টি রাবারের জাদু ঠিকভাবে কাজ করলে বাংলাদেশের কালকের সেমিফাইনাল ম্যাচ জয়লাভ করতে খুব একটি কষ্টকর হবে না।
বাহরানের সাথে জয়লাভ করতে পারলে বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবে শক্তিশালী তুরস্ক অথবা আজারবাইজানের মধ্যে সেমিফাইলে বিজয়ী দলের সাথে।
সৌদি আরবে বাংলাদেশ টিমকে ভিডিও কল করে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মাকসুদ আহমেদ সনেট শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দলকে উৎসাহিত করতে মিক্সড ডবলস্ দলের খেলোয়াড় মো. জাভেদ আহমেদ এবং খই খই খাই সাই মারমাকে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের পক্ষ ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।
এছাড়া তারা যদি রৌপ্য জয়লাভ করতে পারে তাহলে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা এবং স্বর্ণপদক পেলে দু’জনকেই নগদ ১ লাখ টাকা করে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
