সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের টেবলি টেনিসে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠে মো. জাভেদ আহমেদ-খই খই সাই মারমা জুটি বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন। সেমি-ফাইনালে তারা বাহারাইনকে ৩-১ সেটে হারান। তবে ফাইনালে শক্তিশালী তুরস্কের বিরুদ্ধে হেরে যান।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে খই খই সাই মারমা এবং রামহিম লিয়ন বম দেশে ফিরেছেন।
বিমানবন্দরে খই খই সাই মারমা দলের ওপর সহযোগী রামহিম লিয়ন বমকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের প্রথম সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন।
এ সময় ফেডারেশনের সদস্য সুজন মাহমুদ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দরাও উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিনিধি দলের বাকি ৫ সদস্য পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরবেন বলে জানা গেছে।
