নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের অংশ না নিতে এনএসসির বার্তা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৮ পিএম, ২৪ নভেম্বর ২০২৫
নির্বাচনী প্রচারণায় খেলোয়াড়দের অংশ না নিতে এনএসসির বার্তা

জাতীয় দলের কোন খেলোয়াড়রা কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রচারণায় অংশ নিতে পারবেন না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এ বিষয়ে সতর্ক করে একটি বার্তা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ‘জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় ব্যবহার না করার বিষয়ে সতর্কতা’ শীর্ষক শিরোনামে একটি চিঠি দেশের সকল ক্রীড়া ফেডারেশন এবং বোর্ডে পাঠানো হয়েছে।

বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়গণ দেশের সম্পদ এবং সকল নাগরিকের নিকট একাত্মতার প্রতীক। খেলাধুলা এবং খেলোয়াড়দের ভাবমূর্তি কোনো প্রকার রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া বা তাদের ব্যবহার করা ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে কাম্য নয়।

আসন্ন নির্বাচন উপলক্ষে প্রচারণাকালে লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো মহল বা ব্যক্তি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণা বা অনুরূপ উদ্দেশ্যে সমাজের সামনে ব্যবহার করার চেষ্টা করছে। জাতীয় ক্রীড়া পরিষদ দৃষ্টিগোচর মনে করে, খেলোয়াড়দের এই ধরনের কর্মকাণ্ডে ব্যবহারের ফলে নানাভাবে দেশ ও দেশের ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হতে পারে।

অতএব, সংশ্লিষ্ট সকল ফেডারেশন/এ্যাসোসিয়েশন এবং খেলোয়াড়দের সকল পক্ষকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।

সতর্ক বার্তায় বলা হয়:
ক. খেলোয়াড়দের কোনো নির্বাচনী প্রচারণা সংক্রান্ত ব্যানার/পোস্টার/লিফলেটে নির্বাচনী প্রচারণার বা কোনো প্রার্থীর পক্ষে ব্যবহারের করা যাবে না।

খ. খেলোয়াড়দের কোনো নির্বাচনী সভায় বক্তব্য বা প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করে প্রচেষ্টা থেকে বিরত থাকতে হবে।

গ. সকল খেলোয়াড়কে অবশ্যই ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে দেশের সুন্দর ভাবমূর্তি উজ্জ্বল ব্যক্তিত্ব হিসেবে সচেতন থাকতে হবে এবং এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

উল্লিখিত নির্দেশনাবলী মেনে চলতে বলা হয়েছে। বলা হয়, প্রত্যেক দেশপ্রেমিক নাগরিক তথা ক্রীড়া পরিমণ্ডলের সদস্যদের দায়িত্ব যাতে ভুল কাজের মাধ্যমে দেশ বা দেশের সার্বিক ক্রীড়ার উপর কোনোরূপ নেতিবাচক প্রভাব না পড়ে এবং দেশের সার্বিক ব্যবস্থাপনার ক্ষতি না হয় তা নিশ্চিত করা হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :