আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে নরওয়ে। দলের পক্ষে একটি করে গোল করেন এন্টোনিও নুসা এবং আর্লিং হালান্ড। শেষ দিকে জয়সূচক গোলটি করেন আর্লিং হালান্ড।
মঙ্গলবার (৩০ জুন) ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার হালান্ড পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়ান। ৮৬তম মিনিটের এই গোলেই নরওয়ের জয় নিশ্চিত হয়। এটি এবারের টুর্নামেন্টে হালান্ডের পঞ্চম গোল।
বিশ্বকাপের ইতিহামে এবারই প্রথমবারের মতো নক আউট পর্বে কোন ম্যাচে জয়ী হলো নরওয়ে। শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ এখন ফেবারিট ব্রাজিল।
ডালাসের মাঠে প্রথমার্ধটা মোটেই প্রানবন্ত ছিল না। উভয় দলই কেবল সময় কাটিয় গেছে। যদিও বিরতির ছয় মিনিট আগে এন্টোনিও নুসা নরওয়েকে এগিয়ে দেন। বিরতির পর ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ ডিয়ালো ৭৪তম মিনিটে আইভরি কোস্টকে সমতায় ফেরান।
ম্যাচটি যখন নিশ্চিতভাবেই অতিরিক্ত সময়ে দিকে গড়াচ্ছিল ঠিক তখন প্যাট্রিক বার্গের ক্রসে হালান্ডের গোলে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে।
