পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩২ এএম, ০১ অক্টোবর ২০২৬
পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছাড়লেন রোনালদো

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কোচ হোর্হে জেসুসের সাথে বিরোধের খবর ছড়িয়ে পড়ার পরই এমন ঘটনা ঘটলো।

রোনালদো জানান, জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

তবে জাতীয় দল থেকে সরে যাওয়ার কারণ এখনই প্রকাশ করেননি রোনালদো। তিনি জানিয়েছেন, উপযুক্ত সময়ে পর্তুগালের জনগণের কাছে তার বিদায়ের পেছনের কারণ তুলে ধরবেন।

রোনালদো লিখেন, “জাতীয় দলের ম্যানেজারের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে আলোচনার পর আমি জাতীয় দলের ট্রেনিং ক্যাম্প ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

জাতীয় দলে খেলা নিয়ে তিনি বলেন, “জাতীয় দলের প্রতি আমি সর্বদা নিজেকে নিবেদিত রেখেছি; তাই কী কারণে আমি এই দল ছাড়ার সিদ্ধান্ত নিলাম, সেই সত্যটি যথা সময়ে আমি সকল পর্তুগিজ মানুষের সামনে তুলে ধরবো। এখন সময় হলো পর্তুগাল এবং আমার সকল সতীর্থকে-ব্যতিক্রমহীনভাবে-শুভকামনা জানানোর।”

রোনালদোর এই ঘোষণায় পর্তুগাল জাতীয় দলকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হলো।


বিষয়ঃ

শেয়ার করুন :