ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল হিসেবে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম, ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল বিশ্ব আসরের সেমি-ফাইনাল খেলবে।
বর্তমানে ফিফা র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। র্যাংকিংয়ে পরের দুই স্থানে রয়েছে যথাক্রমে- স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপে ফিফা র্যাংকিংয়ের এই সেরা চার দলই এবার সেমিতে লড়বে।
এছাড়া আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপ জয় করা চার দল সেমি-ফাইনালে উঠেছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ আসরে সেমি-ফাইনালে উঠেছিল চার বিশ্ব চ্যাম্পিয়ন।
১৯৭০ সালে সেমি-ফাইনাল খেলেছিল ব্রাজিল-উরুগুয়ে এবং ইতালি ও পশ্চিম জার্মানি। এছাড়া, ১৯৯০ সালের সেমি-ফাইনালে খেলেছিল আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড।
এবারের আসরের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে এবং স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে। অন্য দুই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারায়।
বাংলাদেশ সশয় ১৫ জুলাই রাত ১টায় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরের দিন দ্বিতীয় সেমিতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
