ফিফা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগকে রুখে দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিলো স্পেন। বিশ্বকাপের হাইভোল্টেজ সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন।
নীল জার্সিধারী ফ্রান্স অনায়াসে শেষ চারে উঠেছিল। অলস্টার আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যিনি ছয় ম্যাচে আটটি গোল করেছেন। তবে সেমি-ফাইনালের ম্যাচটিতে পাননি কোন গোল।
ফ্রান্স যেখানে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলকে এগিয়েছে, সেখানে স্পেন নির্ভর করেছে দলগত শক্তির উপর। ম্যাচটিতে বল দখলে এগিয়ে থাকা (৫১ শতাংশ) দলটি সুযোগ বুঝে প্রতিপক্ষের রক্ষণভাগে করেছেন কৌশলী আক্রমণ।
ম্যাচের প্রথমার্ধের ২২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮তম মিনিটে পেদ্রো পোরোর দুর্দান্ত গোলে ২-০ এগিয়ে যায় স্পেন। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখে দলটি।
ম্যাচে ৫১ শতাংশ সময় বল দখলে রেখে ফ্রান্সের গোলবারে স্পেন শট নিয়েছিল ১০টি, যার মধ্যে দুটি টার্গেট শটের মধ্যে দুটিতেই সফলতা পেয়েছে। বাকি ৪৯ শতাংশ সময় বল পাওয়া ফ্রান্স শট নিয়েছেল ১৪টি, ৪টি টার্গেট শট থাকলেও কোনটাই স্পেনের গোলবারে প্রবেশ করেনি।
ফাইনালের আগে কঠিন লড়াইয়ে সম্প্রতি ফ্রান্সের বিপক্ষে নিজেদের রেকর্ড থেকেও আত্মবিশ্বাস পেয়েছে স্পেন। গত বছর উয়েফা নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল তারা। এর আগে ইউরো ২০২৪-এর সেমি-ফাইনালেও ২-১ ব্যবধানে জিতে শিরোপা জয় করেছিল স্পেন।
