ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হচ্ছে কে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৫ জুলাই ২০২৬
ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হচ্ছে কে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা

টুনামেন্ট ফেবারিট ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্পেন। দীর্ঘ ১৬ বছর পর ফাইনালে পা রেখেছে ২০১০ সালের বিশ্বকাপ বিজয়ীরা। তবে ফাইনাল ম্যাচে এবার কাকে পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড?

বাংলাদেশ সময় আজ (বুধবার) রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনাল। ম্যাচটিতে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড।

সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হয়েছিল দু’দলের। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা। এই ম্যাচের জয়ী দল ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে।

বিশ্বকাপে এই নিয়ে ষষ্ঠবারের মত মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এর আগের পাঁচবারের দেখায় ইংল্যান্ড তিনবার ও আর্জেন্টিনা দু’বার জয় পেয়েছে। তবে বিশ্বকাপে নক আউট পর্বে মুখোমুুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনাই। তিনবারের লড়াইয়ে দু’বার জিতেছে আলবিসেলেস্তেরা।

১৯৬২ সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথম দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। গ্রুপ পর্বের ওই ম্যাচে আর্জেন্টিনাকে ৩-১ গোল হারায় ইংলিশরা। চার বছর পর ১৯৬৬ সালে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপে আবারও আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় ইংল্যান্ড।

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে উঠে ইংলিশরা। সেমিতে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে ইংল্যান্ড। ফাইনালে উঠেও বাজিমাত করে ইংল্যান্ড। পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে তারা।

১২ বছর পর আবারও বিশ্বকাপে দেখা হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ডের। ১৯৯৮ সালে ফ্রান্সের মাটিতে শেষ ষোলোতে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারায় আলবিসেলেস্তেরা। নির্ধারিত সময় ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল।

২০০২ সালে পঞ্চবারের মত বিশ্বকাপে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ইংল্যান্ড। যৌথভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানে হওয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ইংল্যান্ডের তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম।

ওই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনা এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। শেষ আটে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে ইংলিশরা। এবার সেমি-ফাইনালে দেখায় কে যাবে ফাইনালে, ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা -সেটিই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।



শেয়ার করুন :