বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা থেকে দেওয়া এক বিবৃতিতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো পরিকল্পনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ফুটবলকে ঐক্যবদ্ধ ও উন্নত করার লক্ষ্য আমাদের সব সময়ই ছিল এবং থাকবে। যার ফলে এ প্রস্তাব আর সামনে এগোবে না।
বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা করায় বিশ্বকাপসহ ফিফা আয়োজিত সকল প্রতিযোগীতা বয়কটের ঘোষণা দিয়েছিল উয়েফার সদস্যভক্ত ৫৫ দেশ। এছাড়া উয়েফার এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন ফুটবল অ্যাসোসিয়েশন।
ফিফা সভাপতির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত মনোযোগ দিয়ে শোনার পর স্পষ্ট হয়েছে যে, এই প্রকল্প এমন ধরনের বিভাজনের সৃষ্টি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, শুরুতে নির্ধারিত মূল লক্ষ্য অর্জনের স্বার্থে আর উপযোগী নয়।
Statement attributable to the FIFA President
— FIFA Media (@fifamedia) July 31, 2026
The FIFA Forward Enterprise project was intended to provide a basis for further strengthening our FIFA Member Associations and our sport worldwide, especially in those countries where support is most needed. And more so, as we said…
আমাদের উদ্দেশ্য সব সময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যা ঐক্য গড়ে তোলা এবং ফুটবলের উন্নয়ন সাধন করবে। ফলে, এখন আর এই প্রস্তাবটি এগিয়ে নেওয়া হবে না।
বলা হয়, আগামী দিন ও সপ্তাহগুলোতে আমি সংশ্লিষ্ট সব পক্ষকে আবারও একত্রিত করার উদ্যোগ নেব। যাতে আমাদের সবার অভিন্ন স্বার্থ-ফুটবলের উন্নয়ন নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে পারি।
