ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুশীলন করছে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় দলের সাথে যোগ দিয়ে আত্মবিশ্বাসের সাথে জানিয়ে দিলেন নিজেদের দলের কথা।জানালেন টুর্নামেন্টে বাংলাদেশ মাথা উঁচু করেই খেলবে। কাউকে ভয় পাবে না বাংলাদেশ।
ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী বলেন, আমরা এখানে (ইন্দোনেশিয়া) কাউকে ভয় পেতে আসিনি, আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। তবে ইনশা আল্লাহ, এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া এবং আমরা এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। আশা করি, আমরা আমাদের দেশকে গর্বিত করতে পারবো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো এক ভিডিও বার্তায় এসব কথা বলেন হামজা চৌধুরী। বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা।
বৃহস্পতিবার হংকংয়ে ডিভিশন-২-এর উদ্বোধনী ম্যাচে লাওস–ব্রুনাই আর মিয়ানমার–তিমুর লেস্তে মুখোমুখি হবে। আর ডিভিশন-১-এ শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ দল।
দল হামজা বলেন, দেখা যাক আমাদের পারফরম্যান্স কেমন হয়। ইন্দোনেশিয়া র্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে। তাদের দলে অত্যন্ত ভালো মানের খেলোয়াড় এবং একজন খুব ভালো হেড কোচ রয়েছেন। বিশেষ করে, আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি একদম প্রথম সারিতে থাকে, আমি অবাক হবো না।
টুর্নামেন্টের মূল ভেন্যু জাকার্তার গেলোরা বুং কামো স্টেডিয়াম এখনো দেখেনি বাংলাদেশ দল। হামজা বলেন, স্টেডিয়ামটি আমাদের এখনো দেখা হয়নি। ইনশা আল্লাহ আগামীকাল (বৃহস্পতিবার) স্টেডিয়ামটি দেখব।
