৫২ বছর পর রেকর্ড: বড় বোন রানার-আপ, ছোট বোন চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৭ নভেম্বর ২০২৬
৫২ বছর পর রেকর্ড: বড় বোন রানার-আপ, ছোট বোন চ্যাম্পিয়ন

বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দীর্ঘ ৫২ বছর পর অনন্য এক নজির স্থাপিত হয়েছে। একই পরিবারের দুই বোন জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হয়েছেন। এর আগে দুই বোনের এমন কীর্তি প্রথম দেখা গিয়েছিল ১৯৭৪ সালে।

প্রতিযোগিতায় ছোট বোন আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ হয়েছেন চ্যাম্পিয়ন হয়েছেন এবং বড় বোন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ হয়েছেন রানার-আপ।

৫২ বছর আগে, ১৯৭৪ সালে দেশের প্রথম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন মুনিরা রহমান হেলেন এবং রানারআপ হয়েছিলেন তার ছোট বোন জোবেরা রহমান লিনু। তখন লিনুর বয়স মাত্র ৯ বছর। পরে ১৬ বার জাতীয় চ্যাম্পিয়ন হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান তিনি।

৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ১৩ খেলায় সাড়ে ৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। যা জাতীয় প্রতিযোগিতায় ওয়াদিফার এটাই প্রথম শিরোপা।

এছাড়া তারই বড় বোন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। ওয়ালিজা দ্বিতীয় হতে ষষ্ঠ স্থানের জন্য টাইব্রেকিংয়ের প্লে-অফ ম্যাচে অংশ নিয়ে ৮ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন।



শেয়ার করুন :