নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১২ পিএম, ১৭ আগস্ট ২০২৬
নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‘খেলাধুলায় মনোনিবেশ, মাদকমুক্ত পরিবেশ’ -স্লোগানে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী গণসচেতনতামূলক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইউনিয়নের ৪নং ওয়ার্ড বুরুঙ্গা দল স্বাগতিক ৭ নং ওয়ার্ড পলাশীকুড়া দলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ইউনিয়নের পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল শেষে চ্যাম্পিয়ান দলের হাতে ট্রফি ও ক্রেষ্ট তুলে দেন আগত অতিথীরা।

১ নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দরবেশ আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম রোমান, ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান ফিরোজ আলম, সমাজসেবক রবিউল আলম ইউসুফ, সমাজসেবক উবাইদুল ইসলাম সোহাগ, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উর্ধ্ব সিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহাম্মদ আলী মাষ্টার উপস্থিত ছিলেন।

এছাড়া ফাইনাল খেলাটি এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন এবং ম্যাচটি উপভোগ করেন।

দেশের সীমান্ত এলাকায় মাদকবিরোধী গণসচেতনতা তৈরি করতে ফিরোজ-লিটন স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে ও উর্ধ্বসিড়ি ক্রীড়া চক্রের পরিচালনায় পোড়াগাঁও ইউনিয়নের ৯টি ওয়ার্ডের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়ার্ডভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।


বিষয়ঃ

শেয়ার করুন :