নারী দলের নির্বাচক হলেন সালমা, ছেলেদের হাসিবুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫
নারী দলের নির্বাচক হলেন সালমা, ছেলেদের হাসিবুল

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নির্বাচক হলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। বাংলাদেশ ক্রিকেটের প্রথমবারের মতো নির্বাচক হিসেবে কোন নারীকে নিযুক্ত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন নির্বাচক হয়েছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে সভা শেষে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু নতুন দুই নির্বাচক নিয়োগের বিষয়টি জানিয়েছেন।

জাতীয় দলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন ও আবদুর রাজ্জাকের সঙ্গে কাজ করবেন হাসিবুল। এছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবে আগে থেকে কাজ করে না সাজ্জাদ আহমেদের সাথে যুক্ত হলেন ৩৪ বছর বয়সী সালমা খাতুন।

চলতি বছরের মার্চে জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিংয়ে যোগ দেন হান্নান সরকার। সেই সময় থেকে গাজী আশরাফ ও রাজ্জাক লিটন-শান্তদের নির্বাচনের কাজ করে আসছিলেন।

দীর্ঘ সাত মাস পর আশরাফ-রাজ্জাকের সাথে নতুন আরও একজন নির্বাচন দিলো বিসিবি। নতুন নিয়োগ পাওয়া হাসিবুল হোসেন দীর্ঘদিন ধরে বয়সভিত্তিক দলগুলোর নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন।

এদিকে, নির্বাচন হিসেবে নিয়োগ পাওয়ায় সালমা খাতুনের মাঠের ক্রিকেটের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। কারণ, ২০২৩ সালের জুলাইয়ে সর্বশেষ ম্যাচ খেলা সালমা এখন পর্যন্ত আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি।

সালমা খাতুনকে নিয়ে ইফতেখার রহমান বলেন, প্রথমবারের মতো নারী জাতীয় দলের জন্য নির্বাচক হিসেবে সালমা খাতুনকে যুক্ত করা হয়েছে। আপনারা জানেন, সে ২০১৪ সালে আইসিসির সেরা বোলার ও অলরাউন্ডার ছিলেন। জাতীয় দলে দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন। সালমা যুক্ত হওয়ায নারী দল আরও ৎউপকৃত হবে।



শেয়ার করুন :