ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের একাদশে রয়েছে এক পেসারের সাথে চারজন বিশেষজ্ঞ স্পিনার।
প্রথম ম্যাচের একাদশ থেকে পেসার তাসকিন আহমেদকে বাইরে রাখা হয়েছে। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। ফলে বাংলাদেশের একাদশে একমাত্র পেসার হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের ন্যায় ওয়েস্ট ইন্ডিজের একাদশেও পরিবর্তন আনা হয়েছে। সিরিজ রক্ষার ম্যাচে দুটি পরিবর্তন এনেছে তারা। জেডেন সিলসের জায়গায় ঢুকেছেন আকিল হোসেন ও রোমারিও শেফার্ডের জায়গায় এ ম্যাচ দিয়ে ওয়ানেড ফরম্যাটে অভিষেক হয়েছে অ্যাকিম অগাস্তের।
বাংলাদেশের একাদশ
সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান (উই), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, অ্যাকিম অগাস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুঁড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।
