বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দর্শরকশূন্য রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে ১১তম আসরের ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। ফাইনালে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি এ তথ্য নিশ্চিত করেছেন।
মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের কারণে বিশ্ব জুড়ে জ্বালানি সঙ্কট চলছে। এ অবস্থায় চলমান পিএসএলের ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন করছে পিসিবি। তবে ফাইনাল ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিলো দেশটির সরকার।
পিসিবি বস নাকভি বলেন, “ফাইনাল ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতির জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অনুরোধ করেছিলাম। প্রধানমন্ত্রী অনুরোধে সাড়া দিয়ে ফাইনালে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছেন।”
৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। দর্শক প্রবেশের অনুমতি মিললেও ফাইনাল ম্যাচের জন্য এখনো টিকিট বিক্রির বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি পিসিবি।
