সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত একাদশে ফিরেছেন। তবে জায়গা পাননি রিশাদ হোসেন।
গত এপ্রিলে চট্টগ্রামে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও একাদশে ছিলেন না লেগ স্পিনার রিশাদ হোসেন। এবার মিরপুরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষেও একাদশে নেই তিনি।
২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শেষবার মাঠে নেমেছিলেন মোসাদ্দেক হোসেন। চার বছর পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন তিনি।
এছাড়া অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে লিয়াম স্কটের। ডানহাতি এই পেসার লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন, ১৫ ইনিংসে ৪৬.৫০ গড়ে করেছেন ৪৬৫ রান।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
