বিসিবির কার্যনির্বাহীর দায়িত্ব বন্টন, তামিম-ফাহিমের নেতৃত্বে গুরুত্বপূর্ণ চার কমিটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৯ জুন ২০২৬
বিসিবির কার্যনির্বাহীর দায়িত্ব বন্টন, তামিম-ফাহিমের নেতৃত্বে গুরুত্বপূর্ণ চার কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের দুইদিন পর কার্যনির্বাহী কমিটি করলেন সভাপতি তামিম ইকবাল। কমিটিতে সভাপতি এবং সহ-সভাপতি দু’জনই দুটি করে কমিটির দায়িত্ব নিয়েছেন।

বিসিবির কার্যনির্বাহী কমিটিতে স্ট্যান্ডিং কমিটি এবং ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের দায়িত্ব নিজের কাছে রেখেছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল খান। এছাড়া সহ-সভাপতি ফাহিম সিনহার দায়িত্ব রয়েছে বিপিএল এবং গেম ডেভেলপমেন্ট কমিটি।

কার্যনির্বাহী কমিটিতে গ্রাউন্ডস এবং বিসিবি হাই পারফরম্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শানজান তানিম নাভীন, বয়সভিত্তিক (এজ গ্রুপ) কমিটি চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু এবং ভাইস-চেয়ারম্যান (সহ-সভাপতি) হিসেবে রয়েছেন মো. সরফরাজ আহমেদ।

এছাড়া মার্কেটিং কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান এবং ভাইস-চেয়ারম্যান আসিফ রাব্বানী, ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ভাইস-চেয়ারম্যান মির্জা ফয়সাল আমিন, নারী উইং কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।

বিসিবির সিকিউরিটি এবং টেন্ডার অ্যান্ড পারসেস কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর এবং ভাইস-চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ।

লজিস্টিকস ও প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক এবং ডেপুটি হিসেবে রয়েছেন ইসরাফিল খসরু, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মির্জা ইয়াসের আব্বাস, মেডিকেল কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান শাইখ মো. রুহুল আমিন।

বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী, অডিট কমিটির চেয়ারম্যান সায়েদ বিন জামান, সিসিডিএম কমিটির চেয়ারম্যান মঈন উদ্দিন চৌধুরী, ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ।


বিষয়ঃ

শেয়ার করুন :