আইসিসির মে মাস সেরার দৌড়ে মুশফিক-তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১০ জুন ২০২৬
আইসিসির মে মাস সেরার দৌড়ে মুশফিক-তাইজুল

মে মাসের জন্য আইসিসি পুরুষ ক্রিকেটারের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম এবং তাইজুল ইসলাম। তাদের সাথে সেরা হওয়ার দৌড়ে রয়েছেন নেপালের অলরাউন্ডার দিপেন্দ্র সিং অইরি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২৩৫ রান করে সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই টেস্টে ৬৩.২৫ গড়ে রান করা মুশফিক প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

আইসিসি মে মাসের সেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের অপর ক্রিকেটার হলেন তাইজুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল।

বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় পাওয়া ওই সিরিজের দুই ম্যাচে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নেন নিয়েছিলেন তাইজুল। সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট ছিল তাইজুলের সেরা বোলিং।

একই মাসে বাংলাদেশের দুই ক্রিকেটারের জায়গা পাওয়ার বিপরীতে রয়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। কির্তিপুরে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০০ রানের ইনিংস খেলেন আইরি। ছয় ওয়ানডে ম্যাচে ৪৯.৮০ গড়ে এবং ১১০.৬৬ স্ট্রাইক রেটে মোট ২৪৯ রান করেন। এছাড়া বল হাতে ৪.৫২ ইকোনমি রেটে ৮ উইকেট নেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৪ রানে ৪ উইকেট ছিল তার সেরা বোলিং।


বিষয়ঃ

শেয়ার করুন :