দেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের সময় বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন খালেদ মাহমুদ সুজন। তবে এবার পরিচালক নন, এইজ গ্রুপ ক্রিকেটের ‘কনসালটেন্ট’ হয়ে বিসিবিতে ফিরছেন তিনি।
পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর পর অনেকটা আড়ালেই ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। তবে বিপিএলে কোচিং করার মধ্য দিয়ে আবারও ফিরেছিলেন তিনি।
বিসিবির নতুন দায়িত্বে এইজ গ্রুপ ক্রিকেটের ‘কনসালটেন্ট’ হয়ে ফিরছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ইতিমধ্যে চুক্তিও শেষ হয়েছে বলে জানা গেছ। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার দেওয়া বাকি।
জানা গেছে, খালেদ মাহমুদ সুজন বিসিবির এইজ গ্রুপ ক্রিকেটের ‘কনসালটেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামীর তারকাদের তুলে আনতে খালেদ মাহমুদের কাঁধেই দায়িত্ব দিচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি। যেখানে এইজ গ্রুপ ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকসহ বেশ কিছু দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে খালেদ মাহমুদ সুজনের।
