তানজিদের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ এএম, ১৪ আগস্ট ২০২৬
তানজিদের সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে লিডে বাংলাদেশ

ওপেনার তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে পানিপানের বিরতিতে যাওয়ার আগেই লিড নেয় বাংলাদেশ।

বিরতিতে যাওয়ার আগে ২ উইকেটে ২৩০ রান করেছে বাংলাদেশ। ফলে ৮ উইকেট হাতে নিয়ে ৩২ রানের লিড নেয় টাইগাররা। এ সময় তানজিদ ১০০ এবং শান্ত ৫০ রানে অপরাজিত ছিলেন।

ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ১০২ রানে পিছিয়ে ছিল টাইগাররা।

দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তানজিদ-মমিনুল। তানজিদ ৩২ ও মমিনুল ৩৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন মমিনুল। অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের প্রথম শিকার হওয়ার আগে ৮টি চারে ৪৯ রান করেন তিনি।

তানজিদের সাথে দ্বিতীয় উইকেটে ১৮৯ বলে ১০২ রানের জুটি গড়েন মমিনুল। এই জুটি গড়া পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ।

দলীয় ১৩৮ রানে মমিনুল হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান তানজিদ। এ সময় তানজিদ ৭৪ ও শান্ত ২৮ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করেন তানজিদ হাসান তামিম। অবশ্য এর আগেই অন্যপ্রান্তে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিফটি করেন। তানজিদ সেঞ্চুরি করার পর পানি পানের বিরতি দেওয়া হয়।

দলীয় ২৩০ রানে বিরতিতে যাওয়ায় বাংলাদেশের লিড দাঁড়ায় ৩২ রান। এ সময় তানজিদ ১০০ এবং শান্ত ৫০ রানে অপরাজি ছিলেন। যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশ ৬৪ ওভার ব্যাট করেছে।



শেয়ার করুন :