৯১ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৩ নভেম্বর ২০২৬
৯১ রানেই শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেই তার উল্টোটা করলো লিটন-শান্তরা। সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের এটি সর্বনিম্ন স্কোর। এছাড়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের চতুর্থ সবনিম্ন সংগ্রহ।

দলীয় ৮৫ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর দশম ব্যাটার সাজঘরে ফিরেন ৯১ রানে। অর্থাৎ, মাত্র ৬ রানে শেষ পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদের মাত্র তিনজন ব্যাটার ব্যক্তিগত ইনিংস দুই অঙ্কের ঘরে নিতে পেরেছেন। আর বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।

সেঞ্চুরিয়নে সুপার স্পোর্ট পার্কে ৩৩,৩ ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ব্যাট হাতে ওপেনার তানজিদ হাসান তামিম ৩,  অপর ওপেনার মাহফিজুল ইসলাম ২৩, মুমিনুল হক ১৮, নাজমুল হোসেন শান্ত ৪, তাওহিদ হৃদয় ১৯, অধিনায়ক লিটন কুমার দাস ৮, জাকের আলী ১, শরিফুল ইসলাম ২, তাসকিন আহমদে ২ রান করেন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে বল হাতে ৩টি করে উইকেট শিকার করেন রাবাদা এবং ইয়ানসেন। এছাড়া নরকিয়া ২টি, মুল্ডার এবং হার্মার ১টি উইকেট শিকার করেন।

সেঞ্চুরিয়নে সকাল থেকে ছিল বৃষ্টি ছিল। ফলে টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটি ভেস্তে যায়। দ্বিতীয় সেশনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা।



শেয়ার করুন :